গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন উপলক্ষ্যে ঢাকার গাবতলী থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সকল ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

আজ সোমবার এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

অপর এক তথ্যবিবরণীতে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন উপলক্ষে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি সাধন না করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত