এখানেই থামতে চাননা রোনান সুলিভান, জিততে চান শিরোপা

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম

রোনান আসলেন, রোনান দেখলেন, রোনান জয় করলেন।

লিওনেল মেসির মতো ফ্রি-কিকে প্রথম গোল করলেন আজ পাকিস্তানের বিপক্ষে। এর কিছুক্ষণ পর আবার গোল। তার জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে। 

তবে এখানেই থামতে চাননা যুক্তরাষ্ট্র প্রবাসী সুলিভান ভাইদের অন্যতম এই ফরোয়ার্ড। বলেছেন, ট্রফি নিয়ে ফিরবেন মালে থেকে।

সেই ফ্রি-কিক

ম্যাচসেরা রোনান সুলিভান বলেন, 'দারুণ একটা জয়। খুব ভালো লেগেছে। এরপরের খেলা ভারতের সঙ্গে, সেটাতেও জিততেই চাই। পুরো টুর্নামেন্টই জিততে চাই।' 

এ ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৬ মার্চ) গতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে লাল সবুজরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত