রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রবিবার

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল রবিবার বঙ্গভবনে উঠবেন। ওই দিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন।

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল রবিবার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। ওই দিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন। শুক্রবার রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রপতি কার্যালয় থেকে জানানো হয়েছে, রবিবার বঙ্গভবনে ২ নম্বর গেইটে পৌঁছানোর পর তাঁকে পুলিশের একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’-এর মাধ্যমে মঞ্চে নিয়ে যাবে। সেখানে রাষ্ট্রপ্রধানকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল গার্ড অব অনার দেবে। গার্ড অব অনার পর্ব শেষ করে রাষ্ট্রপতি বঙ্গভবনে তাঁর কার্যালয়ে যাবেন।

উল্লেখ্য, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচনের মাধ্যমে বিজয়ী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে পর্ব শুরু হলো মির্জা ফখরুলের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত