বগুড়ার সারিয়াকান্দিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার জোড়গাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া শয়ন (২৪) জোড়গাছা গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে। তিনি বিএনপি নেতা ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমির ভাতিজা।
পুলিশ ও নিহতের চাচা সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রুমি জানান, সন্ধ্যার দিকে বাজারে একদল দুর্বৃত্ত শয়নের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জে বাসচাপায় নারী নিহত