ভিয়েতনামের বিপক্ষে হ্যানয়ে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ একাদশে চার পরিবর্তন এনেছেন কোচ হাভিয়ের কাবরেরা। গত নভেম্বরের ঢাকায় ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচে খেলা গোলকিপার মিতুল মারমা সেই ম্যাচের গোলদাতা শেখ মোরসালিনকে বেঞ্চে রেখেছেন কাবরেরা। তাদের জায়গায় খেলবেন মেহেদী হাসান শ্রাবণ ও আবাহনীর তরুণ ফরোয়ার্ড মিরাজুল ইসলাম।
এছাড়া কার্ড সমস্যায় ছিটকে যাওয়া সেন্টার ব্যাক তপু বর্মণ ও রাইট উইঙ্গার রাকিব হোসেনের জায়গায় খেলছেন শাকিল আহাদ তপু ও ফাহামিদুল ইসলাম। কাবরেরা ভিয়েতনামের বিপক্ষে একাদশে পাঁচ প্রবাসী ফুটবলারকে সুযোগ দিয়েছেন।
হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল শুরু করছেন।
এর আগে ভিয়েতনামের সঙ্গে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৯৭৩ সালে মারদেকা কাপে পূর্ব ভিয়েতনামের বিপক্ষে প্রথম খেলেছিল বাংলাদেশ। এরপর ২০০১ সালে দাম্মামে বিশ্বকাপ বাছাইয়ের দু'বারের দেখায় এক ম্যাচ ড্র ও অপর ম্যাচে হারে তারা।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক রায়হান কাজী, ফাহমেদুল ইসলাম, সোহেল রানা (অধিিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও শমিত সোম
