ইউসিটিসিতে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ পিএম

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৬মার্চ) ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর উদ্যোগে বিশেষ কর্মসুচী হাতে নেয়া হয়। এ উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিটিসির উপাচার্য মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ফিন্যান্স ডিরেক্টর অধ্যাপক আব্দুল কাদের তালুকদার, স্কুল অব বিজনেস এর হেড ড.আবু জাহিদ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের  পরিচালক এস এম শহিদুল আলম, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিশন বিভাগের প্রধান অভিমান ঘোষ দস্তিদার, ক্যাম্পাস কো-অর্ডিনেটর মোহাম্মদ গিয়াস উদ্দিন, কর্পোরেট রিলেশন অফিসার ইসমাইল বিন আজিজসহ অন্যান্য কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য, জাতীয় চেতনা ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত