মুক্তিযুদ্ধকে সম্মানিত করলে আপনিও সম্মানিত হবেন: ডা. জাহিদ

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম

মুক্তিযুদ্ধকে সম্মানিত করলে আপনি নিজেও সম্মানিত হবেন- এমন মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান ছোট করার চেষ্টা করা হলে, বাংলাদেশকে ছোট করা হবে।

তিনি আরও বলেন, ইতিহাস বানানো যায় না, ইতিহাস নিজ গতিতে চলে। এ সময় তিনি সত্যর মুখোমুখি হওয়ার আহ্বান জানান সকলকে।

দিনাজপুরের নবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনাসভা, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযদ্ধা ও বীরাঙ্গনা পরিবারের মাঝে সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. জাহিদ হোসেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

এ সময় বিরামপুর সার্কেলের সহকারী এসপি হারিছ উদ্দিন, নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযুদ্ধা, সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত