জামাতে মুসলমানদেরকে সতর্ক করে অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম বলেছেন, এখনি সতর্ক না হলে পরিণতি ভালো হবে না, ভদ্রতা, সভ্যতা এক পক্ষীয় হতে পারে না।।
শুক্রবার (২৭ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পাঠকদের জন্য তার পোষ্টটি হুবহু তুলে ধরা হল।
একটি ঘোষণা: গত ১৮ মাসে আমার জীবনের একটি করুণতম অভিজ্ঞতা হলো এই প্রকার: আপনি জামাতের সাপোর্টারদের সাথে অমানুষের মতো আচরণ করেন - ঠিক যেমন ছাত্রলীগ ও আওয়ামী লীগ করতো কুত্তার মতোন পিটিয়ে - তারা আপনাকে সর্বোচচ সম্মান দেখাবে। আপনি তাকে ইকোয়াল মনে করে সম্মান দেখান, পাশে বসিয়ে সম্মান দেন - সে আপনার জীবন হারাম করে দিবে। গালিগালাজ করে কিছু বাদ রাখবে না।
আমি অসভ্য মানুষদের সাথে এনগেইজড হতে চাই না। কিন্তু পার্সোনালি! যারা গুম, খুন ও শহীদ হয়েছেন - এদের নিয়ে ফাইজলামি আমার কাছে একটা রেড ফ্ল্যাগ। আপনি আমার সামনে এই কাজ করলে আমি আপনার ক্ষতি করবো।
আমি জামাতে মুসলমানদেরকে খুব স্পষ্ট করে একটা কথা বলবো: আপনারা যদি গুমের শিকার সালাউদ্দিন সাহেবকে শিলং সালাউদ্দিন বলে ফাইজলামি করেন - নিশ্চিত থাকেন আপনাদের মৃত নেতাদের (যেমন গোলাম আজম সাহেব, নিজামী সাহেব, সাঈদী সাহেব) নিয়ে শুধু অনলাইন না, অফলাইনেও ট্রল করা হবে। আপনাদের হয়তো খেয়াল আছে যে নয়ন যখন রাস্তায় নেমে গত বছর শিবিরের চিকিৎসা করে - তখন গালাগালি বন্ধ হয়।
ভদ্রতা, সভ্যতা এক পক্ষীয় হতে পারে না। এই ধরনের এক পক্ষীয় সভ্যতায় আমি ক্লান্ত। আপনি যদি আমাকে কন্টিনিউয়াস গালাগালি করেন - আপনি যা বোঝেন সেটাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আপনারা যদি গুমের মতো সেনসিটিভ বিষয় নিয়ে মজা করতে পারেন আপনাদের মৃত নেতাদের নিয়ে গালাগালি ও ট্রল করাটাও আশা করি হাসিঠাট্টার স্পিরিটেই নেবেন।
দ্যাটস অনলি ফেয়ার। (ঘোষণাটি এখানেই শেষ)
