বিয়ে ও জীবনসঙ্গী নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পছন্দের কথা জানিয়ে আলোচনায় এসেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। এ বিষয়ে তাঁর একটি রসাত্মক ফেসবুক পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।
রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জুমা লেখেন, ‘লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার শামি বাই কিনা।’ পরে ওই পোস্টের মন্তব্যের ঘরে নিজের অবস্থান আরও স্পষ্ট করে তিনি লেখেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’
বিয়ে নিয়ে তাঁর এমন ব্যতিক্রমী ও কৌতুকপূর্ণ মন্তব্য অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটি ঘিরে ব্যবহারকারীদের মধ্যে দেখা যায় হাস্যরসাত্মক মন্তব্য ও নানা প্রতিক্রিয়া।