মাদ্রাসা আদর্শ ও দ্বীনি শিক্ষার উজ্জ্বল বাতিঘর : মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দাখিল মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি নৈতিকতা, আদর্শ ও দ্বীনি শিক্ষার এক উজ্জ্বল বাতিঘর। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত যোগ্য, সৎ ও মানবিক গুণসম্পন্ন মুসলিম জাতি গঠন করা। সাধারণ শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় ঘটিয়ে একটি যুগান্তকারী জ্ঞানভিত্তিক পরিবেশ তৈরি করতে হব। মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান অর্জন করে না, বরং তারা নৈতিকতা, মানবিকতা ও ইসলামের সঠিক শিক্ষা লাভ করে, যা তাদেরকে একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। 

শনিবার (২৮মার্চ) বিকেলে চট্টগ্রামের পটিয়ায় হযরত ছিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদ্রাসার বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া। আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার চেয়ারম্যান,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,অধ্যক্ষ কাজী ছিদ্দিক আহমদ নঈমী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, আফরোজা বেগম জলি, বিএনপি নেতা হারুনুর রশিদ, আবু জাফর, সেলিম মাস্টার প্রমূখ। 

অনুষ্ঠানে সভাপতির বক্তবে ইদ্রিস মিয়া বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। তিনি বলেন সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে তোমরা দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে এটাই আমাদের প্রত্যাশা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত