নরসিংদী শহরে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ)সকালে নরসিংদী শহরের বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান,সকালে অজ্ঞাত ওই তরুণ বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় রেললাইন ধরে অসতর্ক অবস্থায় হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং এলাকা অতিক্রমের সময় ওই যুবক কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, বিষয়টি পিবিআই নরসিংদীকে জানানো হলে তারা নিহতের পরিচয় শনাক্তে কাজ শুরু করে। এবিষয়ে আইনগত প্রক্রিয়াধীন ।
