জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:০০ এএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমরান মাজহারী রাজু (৩০) নামে এক মসজিদের ইমামের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২৯ মার্চ) রাত নয়টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইমরান মাজহারী রাজু ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি পশ্চিম সুখনগরী সিরাজ তালুকদার জামে মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ইমাম রাজু রাতে নিজ জমিতে বাবার সঙ্গে সেচ দিতে যান। এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হোন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেছেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত