এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। সবশেষ ভিয়েতনাম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন কোচ হাভিয়ের কাবরেরা। দলে ফিরেছেন শেখ মোরছালিন। এছাড়া গোলবারের দায়িত্ব ফিরে পেয়েছেন আবাহনীর মিতুল মারমা।
এই দুজনকে জায়গা দিতে বাদ পড়েছেন মিরাজুল ইসলাম ও মেহেদি হাসান শ্রাবণ। আগের ম্যাচের মতোই আজও একই ফর্মেশনে (৪-৩-৩) খেলবে বাংলাদেশ।
সিঙ্গাপুরের বিপক্ষে গত বছরের ১০ জুন হোম ম্যাচ খেলে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামের সেই ম্যাচে ১-২ ব্যবধানে হারে লাল সবুজের দল। বাছাই পর্বের শেষ ম্যাচ আজ। সিঙ্গাপুরের মাঠে জয় দিয়ে শেষটা রাঙাতে চায় অতিথিরা।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ
মিতুল মারমা (গোলকিপার), শাকিল আহাদ তপু, শেখ মোরছালিন, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামেদুল ইসলাম, মো. সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন
আজ সিঙ্গাপুরকে হারিয়ে ইতিহাস গড়তে চান জামাল-হামজারা