সিরাজগঞ্জের বেলকুচি থেকে নিখোঁজ হওয়া যমজ দুই শিশুকে গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ শিশু দুটি হলো রাশেদুল (১১) ও রাসেল রানা (১১)। তারা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ব্যাপারীর সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে তারা বাড়ি থেকে বেলকুচি উপজেলার শেরনগরে একটি মাদরাসার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে গত মঙ্গলবার (৩১ মার্চ) তাদের বাবা বেলকুচি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ১৬৫৯ ও ১৬৬০) করেন।
পরে বেলকুচি থানা পুলিশের তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশু দুজনকে স্থানীয় একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে শিশুদের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এরপর বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে কালিয়াকৈরের চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় তাদের অবস্থান নিশ্চিত করা হয়।
উদ্ধারের পর শিশু দুজনকে তাদের বাবা নজরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০০ মার্কিন পাইলটের আবাসন গুঁড়িয়ে দিলো ইরান, কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস