বল টেম্পারিং করার অভিযোগে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া ফখর জামান হাল ছাড়ছেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া এই শাস্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক আপিল করেছেন এই বাঁহাতি ব্যাটার। তার ক্লাব লাহোর কালান্দার্সও এই লড়াইয়ে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির মতে, ফখরের বিরুদ্ধে আনা এই অভিযোগ ‘অন্যায্য’ এবং তারা শেষ পর্যন্ত এটি মোকাবিলা করবে।
গত রবিবার করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বলের অবস্থা পরিবর্তনের দায়ে ম্যাচ রেফারি রোশান মহানামা ফখরকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেন। তবে লাহোর কালান্দার্স সূত্রের দাবি, ফখর কেবল বলের সেলাই বা ‘সিম’ ঠিক করছিলেন, যা বোলারের গ্রিপে সুবিধা দেয়। একে কোনোভাবেই টেম্পারিং বলা চলে না।
লাহোর ম্যানেজমেন্টের অভিযোগ, গত বছর অন্য একটি লিগে ফখরের বল ঘষার একটি ‘ভুয়া’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছিল। সেই ভিডিওর প্রভাবেই হয়তো ম্যাচ রেফারি প্রভাবিত হয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। ফখরের দাবি, তার দীর্ঘ আন্তর্জাতিক ও ঘরোয়া ক্যারিয়ারে এমন কলঙ্কজনক রেকর্ড আগে কখনও ছিল না।
অধিনায়ক ও ম্যানেজারের অবস্থান শুনানিতে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং টিম ম্যানেজার সামিন রানাও উপস্থিত ছিলেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন, ফখরের পরিচ্ছন্ন ভাবমূর্তি রক্ষায় তারা বদ্ধপরিকর। শাহীন আফ্রিদি নিজে এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, ওই ম্যাচে আম্পায়ার ফয়সাল আফ্রিদি বল পরীক্ষা করার পরই লাহোরকে ৫ রান পেনাল্টি করা হয়েছিল।
আপিল শুনানি ও পরবর্তী ম্যাচ পিসিবি-র তিন সদস্যের একটি কমিটি বুধবার বিকেলেই এই আপিলের শুনানি করার কথা রয়েছে। আগামী শুক্রবার লাহোর কালান্দার্সের পরবর্তী ম্যাচ। সেই ম্যাচের আগে ফখর জামানকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে দলটি।
১ কোটির বিনিয়োগে ৪ কোটির পারফরম্যান্স: দিল্লির ‘জ্যাকপট’ সমীর রিজভী
রোনালদোর কাছে পাওনা টাকা চেয়ে ব্রাজিলিয়ান ক্লাবের বিবৃতি