সাফ চ্যাম্পিয়ন ছেলেদের জন্য ছাদ খোলা বাস প্রস্তুত

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে বরণ করে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের জন্য ছাদ খোলা বাসে একটি শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছে। এই শোভাযাত্রা বিমানবন্দর থেকে শুরু হয়ে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার গিয়ে শেষ হবে।

এর আগে সাফজয়ী নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এবার পাচ্ছেন বয়সভিত্তিক দলের ছেলেরা। শোভাযাত্রা শেষে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে।

আজ শনিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ফুটবলে এই ঐতিহাসিক সাফল্য উদযাপনের অংশ হিসেবে সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত