জায়েদ খানের অতিথি এবার শুভ্রদেব

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম

যুক্তরাষ্ট্রে চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেব। জায়েদ খান বলেন, ‘নব্বই দশকে এই মানুষটার গান শুনে তার মতো গান গাওয়ার চেষ্টা করেননি এমন মানুষ খুব কম ছিল। 

জানা গেছে, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে এসে শুভ্রদেব তার সংগীতজীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণা করেছেন। পাশাপাশি গেয়েছেন অনেক জনপ্রিয় গান। নতুন এই পর্বটি আগামী শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮ টায় প্রচারিত হবে ঠিকানা-তে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত