ধর্ষণের অভিযোগে মামলা: বাদীর পরিবারকে হুমকি 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম

শরীয়তপুরে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। মামলা করায় বাদীর পরিবারকে হুমকি দিচ্ছে আসামি পরিবারের লোকজন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ন্যায় বিচার পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার একটি মাদরাসার পঞ্চম শ্রণির শিক্ষার্থী। গত ৪ এপ্রিল মাদরাসা থেকে বাড়িতে যাওয়ার পথে উপজেলার শাজাহান মোল্লার ছেলে শাওন মোল্লা (২৭) শিশুটিকে গলা চেপে জোর করে তাঁর বাড়িতে নিয়ে যায়। পরে ইচ্ছার বিরুদ্ধে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি কান্না করলে আসামি শাওন মেয়েটিকে বাড়িতে গিয়ে বিষয়টি না বলতে ভয়ভীতি দেখায়। ওই ছাত্রী কান্নারত অবস্থায় বাড়িতে এসে তাঁর মাকে সব খুলে বলে। পরে অসুস্থ হয়ে পড়লে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় বিচার পেতে ৫ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবারের লোকজন ও স্থানীয়রা জানায়, শিশুটিকে ধর্ষণ করেছে বখাটে শাওন। এ ঘটনায় পরিবার মামলা করেছে। মামলার পর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা করায় আসামি শাওনের পরিবার ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে। তাই ন্যায় বিচার চায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন। 

ভুক্তভোগী ওই ছাত্রীর মা বলেন, আমার শিশু মেয়েটিকে শাওন ধর্ষণ করেছে। তাই শাওনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এমন শাস্তি— চাই যাতে এই দেশে আর এমন কোন ঘটনা না ঘটে। 

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  শাহ আলম বলেন, মামলার আসামি শাওন মোল্লাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্তের সমস্ত কার্যক্রম প্রায় সম্পূর্ণ। এখন ডিএনএ রিপোর্ট পেলে চার্জশিট দেয়ার কথা জানালেন ওসি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত