টুঙ্গিপাড়ায় ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের ২ হাজার ২২৪ জনের নামে মামলা হয়েছে বলে জানিয়েছে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী। এর মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আর ২ হাজার জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

১০ নভেম্বর  নিষিদ্ধ  ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। সকাল থেকে তারা লগি-বৈঠা, ঢাল-সড়কী ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ, ভাঙচুরসহ বিভিন্ন সহিংসতা চালায়। এক পর্যায়ে পুলিশের একটি পিকআপে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।

এছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে চরম ভোগান্তীর শিকার হয় সাধারন মানুষ।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত