ময়মনসিংহ মেডিকেলে হামে শিশুর মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে শিশুটি মারা যায়। ফলে হামজনিত মৃত্যু বেড়ে দাঁড়াল ৮ জনে।

শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানান, গত ১৭ মার্চ নেত্রকোনা থেকে আসা তিন মাস বয়সী শিশুটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটির পাশাপাশি অন্যান্য শারীরিক অসুস্থতাও ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাম আক্রান্ত মোট ৭৮ জন শিশু চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত