ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধি; তামিমের প্রশংসায় পঞ্চমুখ তাইজুল

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েই নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন ও ঘরোয়া ম্যাচ ফি বাড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল খান। এ বছরের এপ্রিল মাস চললেও ঘরোয়া ক্রিকেটাররা বেতন পাননি। তাই গত জানুয়ারি থেকে কার্যকর হবে তাদের নতুন বেতন কাঠামো।

তামিমের এই উদ্যাগকে স্বাগত জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাইজুল ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'আসসালামু আলাইকুম, আমাদের টেস্ট ক্রিকেটে উঠে আসার যাত্রাটা শুরু হয় মূলত জাতীয় লিগ থেকে—যা বাংলাদেশের ফার্স্ট-ক্লাস ক্রিকেটের ভিত্তি। আমরা সবাই এই টুর্নামেন্টে দীর্ঘ সময় ধারাবাহিকভাবে পারফর্ম করার মাধ্যমে সুযোগ পাই ‘এ’ দল এবং পরবর্তীতে জাতীয় দলে খেলার।'

তিনি লিখেছেন, 'তবে অতীতে এই টুর্নামেন্টে ম্যাচ ফি এবং সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে অনেক কম ছিল। অনেকেই এটাকে কিছুটা অবহেলিত প্রতিযোগিতা হিসেবে দেখতেন।'

শেষে তাইজুল লিখেছেন, 'কিন্তু বর্তমানে Tamim Iqbal-এর নেতৃত্বে যে উদ্যোগ নেওয়া হয়েছে—বিশেষ করে স্যালারি স্ট্রাকচার ও ম্যাচ ফি বৃদ্ধি—তা সত্যিই প্রশংসনীয়। এই পরিবর্তন আমাদের মতো খেলোয়াড়দের জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত