প্রীতম হাসান ও জেফার রহমান দুজনেই সংগীতাঙ্গনের এই সময়ের জনপ্রিয় নাম। দুজন একসঙ্গে গান দিয়েও মাতিয়েছেন শ্রোতাদের। তবে এবার আর সুরের ছন্দে নয়, প্রথমবার পর্দায় জুটি হয়ে হাজির হচ্ছেন প্রীতম হাসান ও জেফার রহমান।
শিহাব শাহীনের পরিচালনায় এই দুই সংগীতশিল্পীকে নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। আগামী ১৪ এপ্রিল, বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে ফিল্মটি।
জানা গেছে, বছরখানেক আগে শুটিং শেষ হয় এই প্রোজেক্টের। কারিগরি কিছু জটিলতা থাকায় আটকে ছিল এর মুক্তি। অবশেষে তা আসছে; সম্প্রতি টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওয়েব ফিল্মটির ট্রেলার প্রকাশের কথা রয়েছে।
ফিল্মটির গল্পের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা শিহাব শাহীন জানান, একটি মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তুমি আমি শুধু’। যে মেয়েটি সবসময় নিজের ইচ্ছা ও চাওয়াকে প্রাধান্য দেয় এবং নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে চায়। তার এই স্বাধীনচেতা স্বভাব থেকেই একসময় জীবন
কথা বলতে না পারলে সংসদে বসে থেকে লাভ কী: বিরোধীদলীয় নেতা
বার্সার হারে ক্ষুব্ধ ফ্লিক; অদ্ভূত হ্যান্ডবল ও ভিএআর কাণ্ডে তোলপাড়
বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর