বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ডের সঙ্গে সব ম্যাচ দিনের আলোতে

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় পরিবর্তন করেছে। 

এনএসসি বিসিবির অ্যাডহক কমিটি গঠনের পর ৭ এবং ৮ এপ্রিল দুইটি সভা করেছে তামিম ইকবালের নেতৃত্বে নতুন কমিটি। ৮ এপ্রিলের সভা শেষে সভাপতি তামিম ইকবাল আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় এগিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন। মূলত দেশজুড়ে জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা মানতেই এই সিদ্ধান্ত।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়। এছাড়া টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। দুই সিরিজেই ব্যবহার করা হবে কোকাবুরা টার্ফ সাদা বল।

চলতি মাসেই তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে টম ল্যাথামের নেতৃত্বে নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে। ১৭ এবং ২০ এপ্রিল ঢাকার মিরপুরে প্রথম দুই ওয়ানডে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে। ২৭ এপ্রিল সেখানেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ঢাকায় ফিরবে দুই দল। ২ মে তৃতীয় টি-টোয়েন্টি মিরপুরে।

সিরিজ শেষে ২ মে বাংলাদেশ ছেড়ে দেশে ফিরে যাবে কিউইরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত