নড়াইলে ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ প্রতিযোগিতা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম

নড়াইলে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী ছাত্রশিবির শাহাবাদ মডেল শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

ছাত্রশিবির শাহাবাদ মডেল শাখার সভাপতি আল শাহরিয়ার আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারম্যান আবু দারদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি সাদ আহমেদ বেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ, শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ খিজির আহমেদ, শিক্ষক আহসান হাবিব, ইমদাদ হোসেন, মামুন খন্দকার ও জিল্লুর রহমান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজাইফা তাসনিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরুখ খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মাহফুজুর রহমান এবং কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত