ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে শীর্ষ কর্মকর্তাদের বহনকারী যুক্তরাষ্ট্রের একটি সরকারি বিমান শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বলে জানিয়েছে দুটি পাকিস্তানি সূত্র।

ছয় সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই আলোচনা শুরু হতে যাচ্ছে। এ সংঘাতে মধ্যপ্রাচ্যে হাজারো প্রাণহানি, জ্বালানি সরবরাহে বিঘ্ন, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

এর আগে একই দিনে ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়।  ইরানি সংবাদ সংস্থা  তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত