দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (১১এপ্রিল) দুপুর থেকে পর্যায়ক্রমে স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানগুলোতে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। সরকারি এই সফরে মন্ত্রীর সাথে ছিলেন সহধর্মিনী ডা. শরিফা করিম স্বর্ণা। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী হোসেন আলীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা ।
জানা গেছে বৃহত্তর দিনাজপুর জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলার ৬টি রাস্তার ফলক উন্মোচন করেন মন্ত্রী। রাস্তাগুলো হল আফতাবগঞ্জ রোড থেকে চামুন্ডা পর্যন্ত, কুশদহ ইউপিসি থেকে জাতেরহাট ভায়া কচুয়া বাজার পর্যন্ত, হাতিশাল থেকে পলাশবাড়ী বাজার পর্যন্ত, তিখুর থেকে ছোট তেতুলিয়া ভায়া পঁচাকরমজি পর্যন্ত, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আরএন্ডএইচ সড়ক থেকে টেকরা ভায়া ধিয়াস পর্যন্ত, মামুদপুর ইউপিসি থেকে পুটিহার আরএইচডি ভায়া টুপিরহাট পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি ও মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
