আবার হিন্দি সিনেমায় রাইমা

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম

টলিউড অভিনেত্রী রাইমা সেনকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২২ সালে অনুশকা শর্মা প্রযোজিত হিন্দি সিনেমা‘মাই’তে। ৪ বছর আবারও হিন্দি সিনেমায় ফিরলেন এই অভিনেত্রী। হনসল মেহতা পরিচালিত ‘ফ্যামিলি বিজনেস’ নামের এই চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা। 

রাইমা জানান, বলিউডে ফেরাটা সহজ ছিল না। দীর্ঘ সময় লেগেছে, তবে এই প্রত্যাবর্তন নিয়ে তিনি যথেষ্ট উৎসাহী। প্রায় ২৬ বছরের ক্যারিয়ারে অনেক ওঠাপড়া দেখেছেন রাইমা। তবে বলিউডে কাজ করাও তার কাছে একেবারে আলাদা অধ্যায় বলে মনে করেন তিনি। 

তবে এখন তার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলেছে। রাইমা জানান,বলিউডে প্রতিযোগিতা এতটাই বেশি যে এখানে খুব বাছবিচার করে কাজ করার সুযোগ নেই। তার কথায়, এখানে আমি খুব বেশি বেছে কাজ করতে পারি না, কারণ প্রতিযোগিতা অনেক বেশি- বাংলা ইন্ডাস্ট্রির তুলনায় অনেকটাই কঠিন। 

একইসঙ্গে ‘নেপোটিজম’ প্রসঙ্গেও নিজের মতামত জানিয়েছেন তিনি। রাইমার মতে, পরিবার থেকে সুযোগ মিলতে পারে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে হলে নিজেকে প্রমাণ করতেই হয়। তার কথায়, ইন্ডাস্ট্রিতে শেষ পর্যন্ত টিকে থাকেন যোগ্যরাই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত