লাইসেন্স নেই, বাড়তি মূল্যে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে লাইসেন্স না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার বিকেলে শাহরাস্তি উপজেলার বেরনাইয়া বাজারে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পচিরালক আব্দুল্লাহ আল ইমরান।

এ সময় তিনি বলেন, অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করা, লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে আব্দুস সোবহান নামে জ্বালানি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় উদ্ধারকৃত ১৩০ লিটার অকটেন সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়। অভিযুক্ত ব্যক্তি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও খিলা ফাঁড়ি পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত