সম্পর্ক উন্নয়ন ও গুণগত মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিলমুন পাইপ অ্যান্ড ফিটিংসের ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে প্রতিষ্ঠানটির ডিলাররা অংশ নেন।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য সাহাদত হোসেন সেলিম এবং রূপায়ণ গ্রুপের চেয়ারম্যন লিয়াকত আলী খাঁন মুকুল।
কনফারেন্সের বিভিন্ন সেশনে ডিলারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিলমুন পাইপ অ্যান্ড ফিটিংসের ডিএমডি শাহ আবরার ফাইয়াজ, ইউনিভার্সাল গ্রুপের ডিএমডি জাওয়াদুল আলম চৌধুরী, সিলমুন পাইপ অ্যান্ড ফিটিংসের পরিচালক শানজানা ওরোরা ও প্রতিষ্ঠানটির হেড অব সেলস মো. কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ডিলাররা তাদের মতামত তুলে ধরেন। এ সময় তারা সিলমুনের পাইপসহ অন্যান্য পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ছে বলে জানান। পাশাপাশি মানুষের আরও আস্থা অর্জনের জন্য নানা পরামর্শ দেন। গুরুত্বপূর্ণ অবদানের জন্য ডিলারদের হাতে সম্মাননা ক্রেস তুলে দেওয়া হয়।
ইউনিভার্সাল গ্রুপের ডিএমডি জাওয়াদুল আলম চৌধুরী তার সেশনে ডিলাররা কিভাবে কাজ করবেন, তা নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে পণ্যের প্রচার ও গুণগত মান নিশ্চিত করা এবং কাস্টমাররা কি ফিডব্যাক দেয়—তা কোম্পানিকে জানানো। গ্রাহকদের কোনো অভিযোগ থাকলে সেটা কোম্পানির সাথে কথা বলে সমাধান করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি বলেন, গ্রাহকদের জন্য আমাদের পণ্য। তাই আমরা চাই গ্রাহকরা যাতে বিশ্বাসের সঙ্গে আমাদের পণ্য ব্যবহার করতে পারে—এজন্য ডিলারদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সিলমুন পাইপ এন্ড ফিটিংসের পরিচালক শানজানা ওরোরা প্রতিষ্ঠানটির নানা অর্জন তুলে ধরেন। একইসঙ্গে তিনি মার্কেটিং পলিসি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, গ্রহকরা যাতে আমাদেরকে বিশ্বাস করে, যাতে কথা বলে এবং যাচাই করে। এজন্য ডিলারদের ভূমিকা প্রধান। কারণ গ্রহকরা দোকানে আসে, সেখানেই কথা বলেন। আপনারাই আমাদের ব্র্যান্ড এম্বাসেডর।
শানজানা ওরোরা আরও বলেন, ডিলারদের সফলতা মানেই আমাদের সফলতা। পণ্যের পরিচিত বাড়াতে ইতিমধ্যে বিজ্ঞাপন, ক্যাম্পেইন, ডিজিটাল মার্কেটিংসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সফলতা অর্জন করতে হলে গ্রাহকদের বিশ্বাস অর্জন করতে হবে। বিশ্বস্ততা অর্জনের জন্য পণ্য পরিচিত করার কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে ডিলাররাই অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এ কনফারেন্সের মাধ্যমে সবার সঙ্গে একত্রিত হওয়া, সম্পর্ক উন্নয়ন করা, কোম্পানির গুণগত মানসম্মত পণ্যে সরবরাহ করার ব্যাপারে ডিলারদের উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিলমুন পাইপ অ্যান্ড ফিটিংসের পণ্য নিয়ে যে কোনো সমস্যা সমাধানে ডিলারদের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ। তাছাড়া এ কনফারেন্সের মাধ্যমে সফলতার সাথে ডিলারদের মাধ্যমে দেশের জনগণের হাতে সিলমুনের গুণগত পণ্য পৌঁছে দেওয়া এবং ডিলারদের সাথে নতুন বছরের ব্যবসায়িক পরিকল্পনা করা হয়েছে।