হাম উপসর্গ

২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে ২৮ শিশু ভর্তি

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (১২ এপ্রিল) থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার তাদের ভর্তি করা হয়। বর্তমানে ৭৬ শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল জানায়, গত ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত ৪২৫ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে ৩৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ১২ শিশুর মৃত্যু এবং ২৪ ঘণ্টায় ২৫ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে তাদের সেবা দিচ্ছি আমরা।

ফেব্রুয়ারি থেকে অল্প সংখ্যক রোগী ভর্তি হতে শুরু করলেও মার্চের মাঝামাঝি সময় থেকে হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা দিচ্ছেন বলে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত