পহেলা বৈশাখে তারকাদের উৎসব আয়োজনে যোগ হয়েছে নতুন রঙ, আর সেই তালিকায় বিশেষভাবে আলোচনায় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। বৈশাখের প্রথম দিনে ঐতিহ্যবাহী সাজে নিজেকে উপস্থাপন করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে অপু বিশ্বাসকে দেখা গেছে সাদা শাড়িতে, যেখানে লাল ও নীল নকশার সংমিশ্রণ তৈরি করেছে উৎসবের আবহ। শাড়ির পাড়ের গাঢ় নীল আভা এবং হাতে রঙিন কাঁচের চুড়ি তার লুকে এনেছে গ্রামীণ-ঐতিহ্যের ছোঁয়া।
গলায় জমকালো গহনা, খোলা চুল আর মৃদু হাসিতে ক্যামেরাবন্দি হয়ে তিনি যেন তুলে ধরেছেন বাঙালিয়ানার এক সাবলীল রূপ। ছবির ক্যাপশনে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, প্রতিটি দিন যেন নতুন রঙে রাঙিয়ে ওঠে।
ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকে তাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন, আবার অনেকেই তার সাজ ও উপস্থিতির প্রশংসা করেছেন।
মাদক নির্মূলে বিশেষ অভিযান খুব শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার