ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম

ঝিনাইদহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন।

বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

নবাগত ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, ঝিনাইদহ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন।

এছাড়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় ঝিনাইদহ জেলার নানামুখি সম্ভাবনা, সংকট ও তা থেকে উত্তোরণের উপায় নিয়ে আলোচনা করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত