সংস্কৃতি ঘিরেই স্বপ্ন দিঠির

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ এএম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী, উপস্থাপক, সমাজসেবক দিঠি আনোয়ারের বাবা প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের সুসম্পর্ক ছিল। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়’ গানটিও খুব পছন্দ করতেন জিয়াউর রহমান। এক সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাজী মাজহারুল আনোয়ারকে তার দলের সাংস্কৃতিক কর্মকা-ের দিকে দৃষ্টি রাখতে বলেন। জিয়াউর রহমানের আমলেই গাজী মাজহারুল আনোয়ারের সার্বিক তত্ত্বাবধানে সারা দেশে গীতিনাট্য ‘এক দশকের বাংলাদেশ’ মঞ্চস্থ হয়েছিল জাতীয়তাবাদের চেতনায়। 

যোগ্য উত্তরসূরি হিসেবে বাবার আদর্শকে বুকে লালন করেই বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন দিঠি। সিলেট অথবা কুমিল্লার কোনো একটি আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে কাজ করতে আগ্রহী। দিঠি আনোয়ার বলেন, ‘আমি আমাদের সংস্কৃতি থেকে অপসংস্কৃতিটা দূর করতে চাই। ইউটিউব কন্টেন্টের ক্ষেত্রেও সেন্সর আনা জরুরি। আমাদের হাজার বছরের সংগীতের ঐতিহ্য। কিন্তু রয়্যালিটির বিষয়ে এখনো কোনো সঠিক সিদ্ধান্ত আসেনি। পাশের দেশ ভারতে রয়্যালিটি নিয়েই শিল্পীর পরিবার সুন্দরভাবে জীবন যাপন করছে। এই বিষয়টাা নিয়ে আমি বিশেষভাবে কাজ করতে চাই। আর একদল ক্ষমতায় এলেই শিল্পীরা যে কালো তালিকাভুক্ত হয়ে যানÑ এই বিষয়টার পরিত্রাণ করতে চাই। অবশ্যই যারা রাষ্ট্রদোহী তাদের বিষয়টা আলাদা। আমি নিজেও পনেরো বছর বিটিভি, রেডিওতে কাজ করার সুযোগ পাইনি। আমাদের এক সময়কার মুখরিত বিএফডিসিকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে চাই। সত্যি বলতে সংস্কৃতিকে ঘিরেই আমার অনেক পরিকল্পনা। সংস্কৃতির সব ক্ষেত্রে উৎসবমুখর সেই দিনগুলো ফিরিয়ে আনতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত