পশ্চিমবঙ্গে বিএসএফ ক্যাম্পে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে বিএসএফ ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে এক বিএসএফ সদস্যর মৃত্যু হয়েছে। জানা গেছে বৃহস্পতিবার (১৬এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বড় বাঁকড়া এলাকায় বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পের জ্বালানির ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। বিএসএফ ক্যাম্পে হঠাৎ আগুন দেখে স্থানীয় বাসিন্দারা হিঙ্গলগঞ্জ থানা এবং দমকলে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

স্থানীয় প্রতক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই ছিল যে ঘরের মধ্যে আটকা পড়েন এক বিএসএফ জওয়ান। অগ্নিদগ্ধ অবস্থায় ওই বিএসএফ জওয়ানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাম সিং নামের ওই জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন। শর্ট সার্কিট থেকে পেট্রোলের মেশিনে আগুন লেগে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও ঠিক কী কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখছে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ। এই ঘটনার পরে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা সুনিল কুমার মন্ডল বলেন, আমরা খবর পেলাম বাঁকড়া স্থানীয় বিএসএফ ক্যাম্পে আগুন ধরেছে। শর্ট সার্কিট থেকে পেট্রোলের মেশিনে আগুন লাগে। সেখানে এক ছিল, জানতে পারলাম সে দগ্ধ হয়েছে। তবে কী কারণে আগুন ধরলো এবং কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত করে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত