গাইবান্ধায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাজ থেকে ৮৪ বোতল ফেন্সিডিল, ৬৫ বোতল এস্কাফ এবং আট কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার(১৬এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তীতে জানানো হয়- গতকাল রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে চেক পোষ্ট বসানো হয়। পরে একটি বাসে তল্লাশী চালিয়ে ৮৪ বোতল ফেন্সিডিল এবং ৬৫ বোতল এস্কাফ জব্দ করা হয়। এ ঘটনায় মহসীন (৪৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চট্টগ্রাম জেলার চান্দগাঁও উপজেলার বহদ্দারহাট টেন্ডল বাড়ী গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার হযরতপুর খামার ফতেপুর এলাকায় ইজিবাইক তল্লাশী করে চালকের সিটের নিচ থেকে আট কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আমজাদ হোসেন (৪০) ও আজিমা বেগম (৩০) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দুইজনের বাড়ী কুড়িগ্রাম জেলায়। পরবর্তীতে তাদের কিরুদ্ধে বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
