মনিরামপুরে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম

যশোরের মনিরামপুরে নকল ভেষজপণ্য ও প্রসাধনী সামগ্রী তৈরি ও বিক্রির অপরাধে ‘রুটলি বিডি’ নামের একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) দেওয়া তথ্যর ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পৌরসভার মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রোডের একটি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ‘রুটলি বিডি’ নামক একটি অনলাইন ভিত্তিক ভেষজ ও প্রসাধনী সামগ্রী তৈরির কারখানা মালিক তানভীর আহমেদ সাদীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, একইদিন পৌরশহরের ‘মেসার্স মনিরামপুর ট্রেডার্স’ এ অভিযান চালিয়ে অবৈধভাবে ২৫ ব্যারেল (৫০০০ লিটার) ভোজ্য তেল মজুদ ও বেশি দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত