স্থায়ী যুদ্ধবিরতি চায় ইরান !

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী। তাদের কর্মকাণ্ড এই অঞ্চলে অস্থিরতা উসকে দিচ্ছে। শুধু তাই নয় এই দুই দেশের নেতিবাচক তৎপরতা বর্তমানে বিশ্ব বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ এ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, তেহরান কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে না। আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক পার্শ্ববৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে বলেন, ইরান বর্তমানে সমগ্র অঞ্চলজুড়ে চলমান যুদ্ধের একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ অবসান চাইছে। 

তিনি আরও যোগ করেন, ইরান কোনো খণ্ডিত বা সাময়িক সমাধানে বিশ্বাসী নয় এবং এই সংঘাতের চক্র এখনই চিরতরে বন্ধ হওয়া উচিত। হরমুজ প্রণালির নিরাপত্তা ও অবস্থান প্রসঙ্গে উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, এই জলপথটি ঐতিহাসিকভাবেই উন্মুক্ত ছিল। যদিও এটি ইরানের জলসীমার মধ্যে অবস্থিত, তবুও দীর্ঘকাল ধরে এটি আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। 

খতিবজাদেহ বলেন, যে-কোনো যুদ্ধবিরতিতে সব সংঘাতপূর্ণ এলাকা (লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত) অন্তর্ভুক্ত থাকতে হবে। এটিকে ইরানের জন্য ‘রেড লাইন’ বলেও উল্লেখ করেন তিনি। খতিবজাদেহ বলেন, আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না। তিনি আরও বলেন, সংঘাতের এই চক্র এখানেই একবারে শেষ হওয়া উচিত। হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহাসিকভাবে এই নৌপথ সবসময় উন্মুক্ত ছিল। এটি ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে হলেও দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত