ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, কূটনৈতিক তৎপরতার জেরে লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে 'বাধ্য' হয়েছে ইসরায়েল। শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এ তথ্য জানায়। 

তিনি এই কূটনৈতিক প্রক্রিয়ায় ভূমিকা রাখায় পাকিস্তানকে ধন্যবাদ জানান। 

তিনি আরও বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চায়নি। তিনি জোর দিয়ে বলেন, দেশটি শান্তি চায়, তবে একই সঙ্গে ইরানের অখণ্ডতা রক্ষায়ও প্রতিশ্রুতিবদ্ধ। 

এছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারা ইরানের রাজনৈতিক ও সামরিক নেতা, বিজ্ঞানী এবং শিক্ষার্থীদের হত্যা করে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত