সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর গ্রামের ফুলজোড় নদীর পাড় থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামের এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এ লাশ উদ্ধার করা হয়। নিহত জাহের আলী আকন্দ ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন সকালে কালিকাপুর গ্রামের ফুলজোড় নদীর পাড়ে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে নিহতের ছেলে বাবু জানান, “গতকাল সোমবার(২০ এপ্রিল) সন্ধ্যায় আমার বাবা অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর রাতে বাড়ি ফিরে আসেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে নদীর পাড়ে লাশ পড়ে থাকার খবর পাই। সেখানে গিয়ে দেখি ঘটনাস্থলে পড়ে থাকা লাশটি আমার বাবার।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, নিহত ব্যক্তি পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে রায়গঞ্জ থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। নিহতের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ এখানে ফেলে তার আটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, এর আগেও এ এলাকার ফুলজোড় নদী থেকে বিভিন্ন সময় একাধিক লাশ উদ্ধার হয়েছে। অনেক ক্ষেত্রে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ারও অভিযোগ রয়েছে। ফলে এ লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে বলে জানা গেছে।
এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী