খিলাড়ি’খ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমারে আবারও নিজের সেই চেনা রূপে ধরিা দিয়েছেন দর্শকের মাঝে। তার অভিনীত এবং প্রিয়দর্শন পরিচালিত নতুন সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) মুক্তি পাওয়া এই হরর-কমেডি ছবিটি মাত্র চার দিনেই বিশ্বজুড়ে ১০৬ কোটি ভারতীয় রুপির বেশি আয় করে নতুন রেকর্ডের পথে হাঁটছে। প্রথম দিনে ১২ দশমিক ২৫ কোটি রুপি দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় দিনে ছবির আয় বেড়েছে প্রায় ৫৫ শতাংশ।
ট্রেড অ্যানালিস্টদের রিপোর্ট অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) ভারতের বাজারে ‘ভূত বাংলা’ প্রায় ৭ কোটি রুপি আয় করেছে। এর ফলে দেশীয় বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৬৫ কোটি রুপি (নেট) এবং গ্রস কালেকশন ৭৮ কোটি রুপি। এছাড়া বিদেশের মাটিতেও ছবিটি দারুণ সাড়া ফেলেছে।
প্রথম চারদিনে ওভারসিজ থেকে এসেছে ২৯ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১০০ কোটি রুপি। মুক্তির অপেক্ষায় থাকা বড় বাজেটের ছবিগুলোকে টেক্কা দিয়ে অক্ষয়ের এই জয়জয়কার এখন টক অব দ্য টাউন।
অক্ষয়ের এই প্রত্যাবর্তন দর্শকদের হলমুখী করেছে। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন টাবু, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদবের মতো শক্তিশালী একঝাঁক তারকা। নতুন প্রজন্মের অভিনেত্রী ওয়ামিকা গাব্বির পারফরম্যান্সও দারুণ প্রশংসা কুড়াচ্ছে; এমনকি অক্ষয় স্বয়ং তার চোখের তুলনা করেছেন ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে।
হজে যাচ্ছেন চম্পা
চসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হেলালী
নারী আসনে মনোনয়ন জমা দিচ্ছেন বিএনপি প্রার্থীরা
এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী