ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে কুড়ি ওভারের লড়াই শুরু হতে যাচ্ছে আগামী ২৭ এপ্রিল থেকে। সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
টানা খেলার ধকল সামলাতে এই সিরিজের প্রথম দুই ম্যাচে দেখা যাবে না দেশসেরা দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে। তাদের সঙ্গে বিশ্রামে পাঠানো হয়েছে গতি তারকা নাহিদ রানাকেও। অভিজ্ঞদের অনুপস্থিতিতে পেস বিভাগকে নতুনভাবে সাজিয়েছেন নির্বাচকরা।
ঘরোয়া ক্রিকেটে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন আব্দুল গাফফার সাকলাইন। তার উপযোগী বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কার্যকরী ভূমিকা রাখার ক্ষমতা তাকে জাতীয় দলের টিকিট এনে দিয়েছে। সাকলাইনের পাশাপাশি পেস আক্রমণে যোগ করা হয়েছে ২৩ বছর বয়সী রিপন মন্ডলকে। ২০২৩ সালের এশিয়ান গেমসে তিনটি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও মূল জাতীয় দলে এই প্রথম ডাক পেলেন ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার। বিশেষ করে ডেথ ওভারে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন তিনি।
রিপন মন্ডলের জাতীয় দলে অর্ন্তভুক্তি নিয়ে মঙ্গলবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার বলেছেন,
বোলিং অলরাউন্ডার সাকলাইনকে দলে নেওয়ার ব্যাপারেও কথা বলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেছেন,
আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের শেষ ম্যাচটি হবে ২ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম দুই টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।
'মিরাজের কারণেই নাঈম দুর্ভাগা'