ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না বলে জানিয়েছেন। তিনি সিএনবিসির ‘স্কোয়াক বক্সকে’ দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন সপ্তাহব্যাপী চলা এই সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের সঙ্গে ‘একটি চমৎকার চুক্তিতে পৌঁছাবে’।

তিনি আরও বলেন, তাদের আর কোনো বিকল্প নেই।

যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি এটা করতে চাই না। আমাদের হাতে অতটা সময় নেই। শেষ পর্যন্ত একটি চমৎকার চুক্তিতে পৌঁছাবে, কারণ ইরানের হাতে আর কোনো বিকল্প নেই।

এদিকে ওয়াশিংটন আত্মবিশ্বাস প্রকাশ করেছে যে পাকিস্তানে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হবে। একই সঙ্গে একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তেহরান এতে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

তবে শেষ মুহূর্তের শান্তি আলোচনার সম্ভাবনা এখনো অনিশ্চিত থাকায় ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরানের সঙ্গে শিগগিরই কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর পুনরায় হামলা শুরু করবে।

তিনি আরও বলেন, আমি বোমা হামলা চালানোর প্রত্যাশা করছি, কারণ আমি মনে করি এটাই এগিয়ে যাওয়ার জন্য উত্তম পদক্ষেপ। কিন্তু আমরা প্রস্তুত আছি। সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত