খাদ্য গুদামের চাল পাচারের সময় আটক ১

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পিএম

জামালপুরে সরকারি খাদ্যগুদাম থেকে ১৫ মেট্রিক টন চাল পাচার করার সময় ট্রাকসহ চালককে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  পৌর শহরের ডাকপাড়া এলাকায় জামালপুর-শেরপুর সড়ক থেকে বুধবার (২২ এপ্রিল) তাকে আটক করা হয়।

র‌্যাব ১৪ জানায়, সরকারি সিংহজানি খাদ্য গুদাম থেকে একটি ট্রাকে করে ১৫ টন চাল শেরপুরের রিমি অটোরাইস মিলে নেওয়া হচ্ছিল। এ সময় গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে চালসহ ট্রাকটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়েছে।

তবে সিংহজানি খাদ্য গুদামের সংরক্ষণ ও পরিবহন কর্মকর্তা (এসএমও) ইসরাত আহমেদ বলেন, এ ধরনের চাল আমার গুদাম থেকে বের হয়নি। আমার কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র রয়েছে। যে কেউ চাইলে তদন্ত করে দেখতে পারেন। এঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

জামালপুর র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ বলেন,  এঘটনা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে জানানো হলে তাদের প্রতিনিধি এসে সরকারি চাল কালোবাজারের বিষয়টি  নিশ্চিত করেন। জব্দ চাল থানায় হস্তান্তর করা হবে, পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত