বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম

বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম চারদিন বন্ধ থাকবে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে জটিলতা সৃষ্টির কারণে ২২-২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে ২৩ এপ্রিল ভর্তি কার্যক্রম চালু থাকবে। এ ছাড়া ২৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় পূর্বের ন্যায় যথা নিয়মে চালবে।

অফিস সূত্রে জানা যায়, ন্যাশনাল গ্রিড ও নিজস্ব পাওয়ারপ্লান্টে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, খাজা ইউনুস আলী নার্সিং কলেজ ও খাজা ইউনুস আলী ল্যাবেটরি স্কুল এন্ড কলেজসহ বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান পরিচালিত হয়। তবে বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ের সকল কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তাই বৃহৎ এই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে হাসপাতালের সকল কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় চার দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁত শিল্প সমৃদ্ধ এ অঞ্চলে টানা এক ঘণ্টাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ আবাসিক ছাত্র ও ছাত্রী হল বন্ধ ঘোষণা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত