হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন ভর্তি হয়েছে আর ১ হাজার ২৯৫ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ৪ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৮ হাজার ৩৩৪ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৪ হাজার ৫৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। নিশ্চিত হামে ৩৯ জনের মৃত্যু হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত