কান উৎসবে বিশেষ সম্মানে পায়েল কাপাডিয়া

বি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম

আসন্ন ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের প্রধান জুরি প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ান নির্মাতা পার্ক চ্যান-উক  এবং আন সার্টেন রিগার্ড বিভাগের জুরি প্রধান ফরাসি অভিনেত্রী লায়লা বেখতি। তবে ‘কান ক্রিটিকস উইক’ বা ‘সেমেন দে লা ক্রিতিক’-এর বিচারক মণ্ডলীর সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়া। 

তার নেতৃত্বে এই আন্তর্জাতিক প্যানেলে থাকছেন অভিনেতা থিওডোর পেলেরিন, গায়ক ওকলো এবং প্রযোজক আমা আম্পাদুর মতো ব্যক্তিত্বরা। ১৩ থেকে ২১ মে পর্যন্ত চলা এই উৎসবে পায়েলের জহুরির চোখ খুঁজে নেবে আগামীর শ্রেষ্ঠ চলচ্চিত্রকারদের। 

পায়েল কাপাডিয়া বলেন, ‘বর্তমান সময়ে যখন প্রতিটি দেশে স্বাধীন চলচ্চিত্রগুলো ব্যবসায়িক চাপে কোণঠাসা হয়ে পড়ছে, তখন নতুন পরিচালকদের প্রথম কাজগুলোকে সমর্থন জানানো এক ধরণের প্রতিবাদ। চলচ্চিত্রের সমালোচনাও এই আর্ট-হাউস ইকোসিস্টেমের এক অবিচ্ছেদ্য অংশ।’ তার মতে, নবাগতদের কাজ সর্বদাই একটু বেশি সাহসী এবং বাঁধনহীন হয়, যা আগলে রাখা একান্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে যখন প্রতিটি দেশে স্বাধীন চলচ্চিত্রগুলো ব্যবসায়িক চাপে কোণঠাসা হয়ে পড়ছে, তখন নতুন পরিচালকদের প্রথম কাজগুলোকে সমর্থন জানানো এক ধরণের প্রতিবাদ। চলচ্চিত্রের সমালোচনাও এই আর্ট-হাউস ইকোসিস্টেমের এক অবিচ্ছেদ্য অংশ।’ 

এর আগে ২৯২৪ সালে কানের ৭৭তম আসরে  ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর জন্য গ্রাঁ পি (Grand Prix) জিতে ইতিহাস গড়েছিলেন পায়েল কাপাডিয়া। ঠিক এক বছর পর, গত বছর মূল প্রতিযোগিতার বিচারকের আসন উজ্জ্বল করেছেন তিনি।  ২০২৬ সালে আরও এক অনন্য সম্মান পেয়ে আপ্লুত এই ভারতীয় নির্মাতিা।  কানের সমান্তরাল এই বিভাগটির কাজ হলো, মূলত নতুন এবং প্রতিভাবান পরিচালকদের প্রথম বা দ্বিতীয় কাজগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত