অবৈধ বালু উত্তোলনে জরিমানা, জব্দ বালু নিলামে বিক্রি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবদুল মাজেদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

অভিযানকালে ঘটনাস্থল থেকে জব্দ করা বালু তাৎক্ষণিক স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এতে ৭৬ হাজার টাকা আদায় হয়ে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে ভূজপুর থানা পুলিশ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত