সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের এক ভিডিওতে দেখা যায়, প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে শায়খ আহমদুল্লাহকে একজন প্রশ্ন করেন, ঋণ থেকে মুক্তি লাভের কোনো দোয়া আছে কি?
উত্তরে শায়খ আহমদুল্লাহ বলেন- হ্যাঁ, ঋণ থেকে মুক্তি লাভের দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ঋণ থেকে মুক্তি লাভের একটি দোয়া শিক্ষা দিয়েছেন।
যদি মহান আল্লাহর কাছে সঠিকভাবে আকুতি অথবা নিবেদন করা যায় তাহলে হাদিসের বর্ণনা অনুসারে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তায়ালা সেই ঋণ তার জন্য পরিশোধ করা সহজ করে দিবেন এবং তার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তায়ালা করে দিবেন।
দোয়াটি হলো, ‘আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।’
এর অর্থ হলো, হে আল্লাহ! আপনার পক্ষ থেকে হালাল পেয়ে যেন আমার প্রয়োজন আমি পূরণ করতে পারি, হারামের প্রয়োজন যেন আমার না হয়। হারাম থেকে আপনি আমাকে অমুখাপেক্ষী করে দিন, হালাল আমার জন্য যথেষ্ট করে দিন এবং আপনি ছাড়া অন্য কারো প্রতি আমাকে মুখাপেক্ষী করবেন না।
এখানে ঋণ পরিশোধের আকাঙ্ক্ষা আল্লাহর কাছে নিবেদন করাটা নিহিত আছে। এ হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে হাসান সূত্রে।
আমরা এ দোয়ার মাধ্যমে ঋণ পরিশোধের জন্য আল্লাহ তায়ালার কাছে নিবেদন করতে পারি। বিশেষভাবে দোয়া করতে পারি, ঋণ পরিশোধের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি।
অতএব আমাদের ঋণ পরিশোধের জন্য যে পার্থিব চেষ্টা আছে, যেটা আমাদের করণীয় আছে, সাধ্য অনুযায়ী সেটা তো আমরা করবই। যেমন আমার স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে হলেও আমি ঋণ পরিশোধের চেষ্টা করব। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়ে এভাবে দোয়া করতে পারি।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ঋণ মুক্ত করে ঋণের বোঝা থেকে মুক্তি দান করে তারপর দুনিয়া থেকে যাওয়ার তওফিক নসিব করুন।
মার্কিন অবরোধ ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ
হামলার পর ডাকসু নেতা মুসাদ্দিকের ফেসবুক পোস্ট ভাইরাল