অভিনয়ের পাশাপাশি করপোরেট দুনিয়ায়ও বিচরণ রয়েছে মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। এবার আরও একটি নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন এ অভিনেত্রী। সম্প্রতি ছুটি রিসোর্টের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পূর্বাচলে অবস্থিত এই রিসোর্টে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মিম ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যা সিনহা সাহা মিম বলেন, ‘ছুটি গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। বাংলাদেশের পর্যটন খাতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি, আতিথেয়তা ও অর্থবহ ভ্রমণ অভিজ্ঞতা- এই তিনের সমন্বয়ে তারা যে কাজ করছে, তার অংশ হতে পেরে আমি আনন্দিত এবং তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’
এ সময় ছুটি গ্রুপের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী বলেন, ‘বিদ্যা সিনহা মিমকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।’
ফ্যামিলি কার্ড সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম
রাউজানে ফের গুলি করে বিএনপি কর্মীকে হত্যা