অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বাংলা নববর্ষ উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তিনি কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই অনলাইনে সাড়া ফেলেছে।
ছবিগুলোতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজ পরে বৈশাখী সাজে হাজির হয়েছেন মিম। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন‘শুভ নববর্ষ। নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ এর সঙ্গে ভালোবাসার ইমোজিও যুক্ত করেছেন।
তার লুকে ছিল পাড়ে লাল আভা, হাতে রঙিন চুড়ি, খোলা চুল, কপালে ছোট লাল টিপ এবং সোনালি গয়না—যা বাঙালি নারীর ঐতিহ্যবাহী সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। তার পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সৌন্দর্যের প্রশংসা করেছেন।
তৃষা কৃষ্ণানের বাড়িতে হামলার হুমকি
বৈশাখের গানে এবার এআই’র নতুন সুর